একাদশ - দ্বাদশ শ্রেণির জীববিজ্ঞান ১ম পত্রের টেক্সট বই যা জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের সিলেবাস অনুযায়ী রচিত।
জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের জন্য একটি অসাধারণ পাঠ্য বই। বইটি Biosphere Publication এর এক অক্লান্ত পরিশ্রমের ফলসরূপ প্রকাশিত অনন্য বই। বইটির লেখক মোহাম্মদ রাকিবুর রহমান সহকারী অধ্যাপক , জীববিজ্ঞান বিভাগ , ঢাকা কমার্স কলেজ।
বইটি কেন অনন্য-
বইটির বিশেষত্ব ও সুবিধা (বিস্তারিত):
পয়েন্ট আকারে লেখা: প্রতিটি বিষয় ছোট ছোট পয়েন্টে সাজানো, যাতে শিক্ষার্থী ও পাঠকদের পড়তে সহজ হয় এবং গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত মনে রাখা যায়। গুরুত্বপূর্ণ তথ্যগুলো পয়েন্টে সাজানোর ফলে জটিল বিষয়গুলোকে সহজভাবে বোঝার জন্য এবং পরীক্ষার সময় দ্রুত রিভিশনের সুবিধা হয়।
জটিল প্রক্রিয়াগুলো সহজভাবে উপস্থাপন:
বইটিতে নানান টপিকসমূহকে (বিশেষ করে প্রক্রিয়াসমূহ) খুবই সহজে ও সংক্ষিপ্ত আকারে সাজানোর চেষ্টা করা হয়েছে। যেমন- রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ক্রসিং ওভার, কেলভিন চক্র, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেক্ট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, শ্বসনে শক্তি তৈরির পরিসংখ্যান-এর প্রক্রিয়াসহ অন্যান্য টপিকসমূহ সহজ ও সংক্ষিপ্তভাবে উপস্থাপনের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।
পিছনের দশ বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সংযুক্ত:
মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যে লাইনগুলো থেকে প্রশ্ন এসেছে, সেগুলো অধ্যায়ের শেষে যুক্ত করে দেয়া হয়েছে যাতে অধ্যায় শেষে শিক্ষার্থীরা বহুনির্বাচনী উত্তরের জন্য সম্পূর্ণ অধ্যায়টি অল্প সময়ে রিভিশনে সুবিধা পায়।
সহজ ও পরিষ্কার ভাষা:
জটিল প্রক্রিয়া বা কঠিন শব্দগুলো শিক্ষার্থীর পছন্দমতো সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।
চলমান ও উন্নয়নশীল বই:
পাঠকের মতামত, পরামর্শ ও সমালোচনা বইকে আরও সমৃদ্ধ করবে, ফলে পরবর্তী সংস্করণ আরও উন্নত হবে।
সুবিধাজনক ডেলিভারি:
বইটি সংগ্রহের জন্য শিক্ষার্থীদের লাইব্রেরিতে গিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই।
কর্ণফুলি পেপার:
এই বইটিতে কর্ণফুলি পেপার ব্যবহার করা হয়েছে। এই কালারের কারণে শিক্ষার্থীদের দীর্ঘসময় বই পড়তে একঘেয়েমি লাগবেনা।